কাউকে হ্যা বলানোর সাইকোলজি
আপনি কি কখনো ভেবেছেন, কেন শোরুমে গেলে সেলসম্যানের কথায় আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলেন? বা কেন ঝগড়ার সময় আমরা লজিক ভুলে যাই?
সিনেমা বা গল্পের ভিলেনরা যেভাবে মানুষকে ম্যানিপুলেট করে, রিয়েল লাইফেও কিন্তু এই ট্রিকগুলো প্রতিনিয়ত আমাদের ওপর অ্যাপ্লাই করা হচ্ছে। ডার্ক সাইকোলজির ভাষায় একে বলা হয় Mind Control।
আজ আপনাদের সাথে শেয়ার করছি এমন ৫টি সাইকোলজিক্যাল ট্রিক, যা জানলে আপনি শুধু নিজেকে বাঁচাতেই পারবেন না, বরং সিচুয়েশন নিজের কন্ট্রোলে রাখতে পারবেন।
১. The Illusion of Choice
কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তাকে সরাসরি হ্যাঁ বা না এর অপশন দেবেন না। বরং তাকে এমন দুটো অপশন দিন, যার দুটোতেই আপনার লাভ!
যেমন: বন্ধুকে যদি বলেন, চল বাইরে যাই—সে মানা করতে পারে। কিন্তু যদি বলেন, মামা, মোমো খাবি নাকি ফুচকা?—সে তখন খাবারের অপশন বাছতে গিয়ে আপনার জালে পা দেবে। ডিসিশন সে নিচ্ছে ভাবছে, কিন্তু কন্ট্রোলটা আসলে আপনার হাতে।
২. The Reverse Trap
মানুষের ইগো খুব ডেঞ্জারাস জিনিস। কাউকে দিয়ে কিছু করাতে চাইলে তাকে বলুন যে, তোর দ্বারা এটা হবে না বা কাজটা খুব কঠিন।
ব্যাস! সে তার ইগো সেটিসফাই করার জন্য উঠেপড়ে লাগবে প্রমাণ করতে যে সে এটা পারে। সোজা কথায়, যা করাতে চান, তার উল্টোটা বলুন কনফিডেন্সের সাথে।
৩. The Yes Ladder
কারো কাছ থেকে বড় কোনো ফেভার বা টাকা দরকার? সরাসরি বড় অ্যামাউন্ট চাইলে মানা করে দেবে।
আগে ছোট ছোট কিছু চান যা সে না করতে পারবে না। যেমন প্রথমে কলম চান, তারপর নোটস চান। ছোট ছোট হ্যাঁ বলতে বলতে তার ব্রেইন আপনাকে একসেপ্ট করে নেবে। এরপর বড় রিকোয়েস্ট করলে না করার চান্স কমে যাবে। অথবা, উল্টোটাও করতে পারেন আগে ১০০০ টাকা চান (সে মানা করবে), এরপর ১০০ টাকা চান (সে গিল্টি ফিল করে দিয়ে দেবে)।
৪. The Power of Silence
মায়ের বকুনি আর বাবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে পার্থক্যটা বোঝেন? বাবার ওই চুপ করে থাকাটাই কিন্তু বেশি ভয়ের।
তর্ক বা নেগোসিয়েশনের সময় হুট করে চুপ হয়ে যান এবং চোখের দিকে তাকিয়ে থাকুন। এই Awkward Silence সামনের মানুষকে নার্ভাস করে দেয় এবং সে প্রেসারে পড়ে নিজের গোপন সত্য বলে দেয় বা আপনার কথায় রাজি হয়ে যায়। Silence is powerful.
৫. Emotional Hijack
লজিক দিয়ে মানুষকে হারানো কঠিন, কিন্তু ইমোশন দিয়ে সহজ। যখন কেউ খুব রেগে যায় বা ইমোশনাল হয়ে পড়ে, তখন তার লজিক্যাল ব্রেইন কাজ করা বন্ধ করে দেয়।
পলিটিশিয়ান বা ফেক গুরুরা ঠিক এটাই করে আপনার রাগ বা ভয়কে উস্কে দেয়। তাই কেউ আপনাকে রাগানোর চেষ্টা করলে বুঝবেন সে আপনাকে কন্ট্রোল করতে চাইছে। ওই মোমেন্টে শান্ত থাকাটাই আপনার জেতার একমাত্র উপায়।
এই ট্রিকগুলো বাঘের মতো। আপনি চাইলে এগুলো দিয়ে নিজেকে প্রটেক্ট করতে পারেন, আবার অন্যকে শিকারও করতে পারেন। চয়েস আপনার। তবে মনে রাখবেন With great power comes great responsibility.
Share🙂
#DarkPsychology #LifeHacks #CommunicationSkills #MindGame #Manipulation
Comments
Post a Comment